ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

জামায়াতের শোডাউনে আহতের দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

এবার জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে আহত হয়েছেন আশাশুনি উপজেলার দক্ষিণ বুধহাটার যুবক আনারুল গাজী। বুধবার (১০ ডিসেম্বর) রাতে আনারুলকে দেখতে তার বাড়িতে যান সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

এদিকে শোডাউনে ধাক্কায় গুরুতর আহত হন আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার নজরুল ইসলামের ছেলে আনারুল গাজী (৩০) ও ফিংড়ী ইউনিয়নের আকবর সরদারের ছেলে আখতার। সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আনারুলের বাড়িতে গিয়ে কাজী আলাউদ্দীন তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, আনারুলকে আল্লাহ জীবন দিয়েছেন, এটাই বড় কথা। ওই শোডাউনে এত উচ্ছৃঙ্খলতা ছিল যে একজন মারা গেলেন, আর আনারুল গুরুতর আহত হলো। আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দিচ্ছি। ভবিষ্যতেও তার পাশে থাকব।

এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রবসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ২২ নভেম্বর দুপুরে সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের মোটরসাইকেল শোডাউনের সময় ধাক্কায় ফজর আলী (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

জামায়াতের শোডাউনে আহতের দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী

আপডেট সময় ১০:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫