ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন আনাসকে অভিনন্দন জানালেন ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

এবার হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী আনাস বিন আতিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। ধর্ম উপদেষ্টা বিশ্ব বিজয়ী এ হাফেজের অভূতপূর্ব অর্জনের জন্য শুভেচ্ছাও জানান। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।

একই সঙ্গে ধর্মসচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আ. ছালাম খানও আনাসকে অভিনন্দন জানিয়েছেন। গত ৬ থেকে ১০ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক (১৪) প্রথম স্থান অধিকার করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এই প্রতিযোগিতায় মিশরের প্রতিযোগীদের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রথম স্থান অর্জন করায় আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ১৭ লাখ) ও সনদপত্র প্রদান করা হয়।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাস বিন আতিককে গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কর্তৃক অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত করা হয়। আনাস বিন আতিক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন আনাসকে অভিনন্দন জানালেন ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫