ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ টানা তৃতীয়বারের মতো নন্দিগ্রামে জয় পেলেন শুভেন্দু মমতা ও শুভেন্দুর মোবাইল জব্দ, অভিষেককে গণনাকেন্দ্র ছাড়তে বলল কমিশন ভোলায় ইংরেজি পরীক্ষা খা/রাপ হওয়ায় পুলিশ কন্যার আত্ম/হত্যা বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা

ভোলায় বিএনপির সাবেক এমপিকে ভালোবেসে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভোলার বোরহানউদ্দিনে সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে ভালোবেসে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির স্যার, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক, সাহাবুউদ্দিন বাচ্চু ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দীন খানের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

তারা সবাই কাচিয়া ইউনিয়নে আ.লীগের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বরত ছিলেন।

কাউন্সিল অধিবেশন শেষ হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেন তারা। যোগদান করা আওয়ামী লীগ নেতারা হলেন- ১. দুলাল ফরাজী কাচিয়া ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ২.আঃরহিম সাবেক যুবলীগ নেতা ৩.আলী হোসেন, যুবলীগের সহ-সভাপতি ২নং ওয়ার্ড ৪. বশির মাল, কাচিয়া ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ৫. আঃ মালেক, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা ৬. মো. মিন্টু, আওয়ামীলীগ ২নং ওয়ার্ড নেতা ও ৭.আমিরুল হোসেন লস্কর, যুবলীগ নেতা ২নং ওয়ার্ড।

যোগদান করা নেতারা বলেন, বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের অবদান রয়েছে। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা তিনি। হাফিজ ইব্রাহিমকে আমরা আগেও পছন্দ করতাম, এখনো করি। আগামী নির্বাচনে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপিতে যোগদান করেছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, তারা সবাই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম এর ভালোবাসায় স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা বলেন, তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

ভোলায় বিএনপির সাবেক এমপিকে ভালোবেসে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৬:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫