ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

‘ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি’—প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিশন এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে যে বক্তব্য দেন, তার একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে—যা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

নির্বাচন কমিশনের ব্যাখ্যায় বলা হয়, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। এরই অংশ হিসেবে রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কমিশন একটি জরুরি সভা আয়োজন করে। ওই সভায় সিইসি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া কমিশন জানায়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে কমিশন শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তির শেষাংশে নির্বাচন কমিশন আশা প্রকাশ করে জানায়, এ ব্যাখ্যার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

আপডেট সময় ১০:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫