ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বিজয়কে ‘কলঙ্কিত’ করার অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেছে ‘আধিপত্যবাদবিরোধী’ ব্যানারে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘কসাই মোদির গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘বাংলাদেশ-বাংলাদেশ, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘দিল্লি না, ঢাকা—ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দেবে জনগণ’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি মধুর ক্যান্টিনের পাশে পদদলিত করার প্রতীকী কর্মসূচি হিসেবে নরেন্দ্র মোদির একটি স্টিকার লাগানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠকদের একজন রিয়াদ জুবাহ। তিনি বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আনার বিরোধিতা করায় অতীতে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তাঁর দাবি, গত ১৭ বছরের অপশাসনে ভারতের ভূমিকা রয়েছে বলেই তাদের এই প্রতিবাদ।

এর আগে একই দিনে দুপুরের দিকে ডাকসু ভবনের সামনে একদল শিক্ষার্থী গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ

আপডেট সময় ০৭:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫