ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

চাঁদা না দেয়ায় বাস ভাঙচুর করল আওয়ামী ও ছাত্রলীগ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

এবার গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেয়ায় পরিবহন শ্রমিকদের ওপর হামলা, বাস ভাঙচুর এবং এক হেলপারকে তুলে নেয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (২ জুন) সকাল সাড়ে ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এদিকে শ্রমিকদের অভিযোগ, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মেম্বার এবং তার ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ রোববার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা শ্রমিকদের মারধর করেন এবং একটি গাড়ি ভাঙচুর করেন।

অভিযোগ রয়েছে, এক গাড়ির হেলপারকেও তুলে নিয়ে যান তারা, যার সন্ধান এখনও পাওয়া যায়নি। সহকর্মীর সন্ধান ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে করে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে।

এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে তাদের সরিয়ে দেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

চাঁদা না দেয়ায় বাস ভাঙচুর করল আওয়ামী ও ছাত্রলীগ নেতা

আপডেট সময় ১২:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫