ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁও লোকায়ান জাদুঘরের গ্রামীন ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চোড়লেন গরুর গাড়িতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ভাইরাল সেই ঘটনায় গ্রেপ্তার ৩ কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার ভক্ত সেজে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার নেপালে বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়কে ঝরল প্রাণ কাদায় ঢাকা সুড়ঙ্গে ৬০০ শ্রমিক! জীবিত উদ্ধারে মরিয়া দমকলকর্মীরা বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ‘শুধু মাদক বিক্রেতা নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে চাই’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

দেশে আজ বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট হলেও উৎপাদন হয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এ কথা জানান। এর আগে রোববার একই বিধিতে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানিয়েছেলেন কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

বিদ্যুৎ কেন্দ্র দুটোতে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে বলে দাবি করে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আমাদের বিদ্যুতের দুটো পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকালকে লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট কমিয়ে নিয়ে আনার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও লোকায়ান জাদুঘরের গ্রামীন ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চোড়লেন গরুর গাড়িতে

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী

আপডেট সময় ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬