ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা

জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

এবার জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ লিখেছেন, ‘যেদিন বলেছিলাম নির্বাচন করতে অনেক অর্থের প্রয়োজন যা আমার নেই। সেদিন অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। অনুপ্রেরণা দেন যে আমাদের জনগণের রিপ্রেজেনটেটিভ হওয়া প্রয়োজন। গণঅভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি।’

তিনি বলেন, ‘সেদিন সাহস পেয়েছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। যেমনভাবে লাখো জনতার মিছিল আমাদের পৌঁছে দিয়েছিল গণভবন। পালাতে বাধ্য করেছিল স্বৈরাচারকে। জনগণের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র ভরসা। তিনি আরও লিখেছেন, ‘আমরা স্বেচ্ছাসেবক আহ্বান করেছিলাম নির্বাচনি ক্যাম্পেইনের জন্য। মোট ৬ হাজার ২৮৪ জন আবেদন করেছেন এরই মধ্যে। যার একটা উল্লেখযোগ্য অংশই ঢাকা-১০ আসনের বাসিন্দা। আমরা দ্রুতই আপনাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো। অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাহস জোগানোর জন্য।’

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেওয়ার দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫