ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো! আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি ‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

হাদির লড়াই ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ার, সহিংসতার নয়—তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক দর্শন ও সংগ্রাম ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ে তোলার লড়াই—কোনো কিছু পুড়িয়ে ফেলা বা ধ্বংসাত্মক আন্দোলনের নয়। এমন মন্তব্য করেছেন চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মী তাসনিম জারা।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, হাদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে মানুষের কথা বলার স্বপ্ন দেখতেন। তাঁর লড়াই ছিল সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর থেকেই পরিবর্তন আনার।

পোস্টে তাসনিম জারা বলেন, বর্তমানে মানুষের ন্যায্য ক্ষোভ ও আবেগকে ধ্বংসাত্মক পথে প্রবাহিত করার চেষ্টা দৃশ্যমান। বিচার চাওয়ার নামে যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা সংগঠিত হচ্ছে, তা দেশকে চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি শেষ পর্যন্ত তাদেরই শক্তিশালী করবে, যারা গণতান্ত্রিক উত্তরণ চায় না।

হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকারী ও পলাতক স্বৈরাচারকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তা নিশ্চিত করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। একই সঙ্গে এ দাবিতে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার আহ্বান জানান তিনি।

তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়—এমন মন্তব্য করে তাসনিম জারা বলেন, সহিংস ও হঠকারী পথ শহীদ হাদির স্বপ্নের রাষ্ট্র গঠনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

পোস্টের শেষাংশে তিনি বলেন, সমাজের দায়িত্ব হলো এই গণক্ষোভকে যুক্তিসংগত, দায়িত্বশীল ও কল্যাণকর রাজনৈতিক পরিণতির দিকে পরিচালিত করা—যা গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র গঠনের পথে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

হাদির লড়াই ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ার, সহিংসতার নয়—তাসনিম জারা

আপডেট সময় ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫