ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আন্তর্জাতিকভাবে আলোচিত সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা।
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী শহীদ শরিফ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা হিসেবে উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, শহীদ হাদি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে যুগ যুগ ধরে প্রেরণার অনির্বাণ শিখা হয়ে বেঁচে থাকবেন।
বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা স্থানীয় অধিকার সংগঠন ‘সেভ বাংলাদেশ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় অংশগ্রহণের জন্য বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের এই সংকটময় সময়ে শোক ও সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫