ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি ইমরান খানের মুক্তি ও চিকিৎসা দাবি জানালেন পাইলট সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: নায়িকা পপি ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ বললেন সার্জিও গোর নেপালে লাশের মিছিল: মর্গে জায়গা নেই, গণকবর দেওয়া শুরু চলমান উত্তেজনার মধ্যেই মক্কা প্যাক্টের প্রথম বৈঠক আজ, অংশ নেবেন যারা হামলার জবাবে জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়। তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত ছয়শকোটি ডলারের তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান বলেন, এই ছয়শকোটি ডলার কাতারে রক্ষিত মোট ১২ বিলিয়ন ডলার ইরানি তহবিলের একটি অংশ। বাকি অংশ ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলছে।

পেজেশকিয়ান যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তার প্রশংসা করে বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুলছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতি, সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানের জনগণ।

প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরাইলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে। সূত্র: বার্তা সংস্থা মেহের

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

আপডেট সময় ০৩:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬