ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

দিনমজুর ভাড়া করে যুবলীগের মিছিল, কোদাল-ঝুড়িসহ আটক ১০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৯৬৫ বার পড়া হয়েছে

এবার কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাড়ির সামনে ঝটিকা মিছিল করার অভিযোগে ১০ জন মাটিকাটা শ্রমিককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেলে শহরের পিটিআই রোডে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। তথ্য সূত্রের ভিত্তিতে জানা যায়, সকালের দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও শহর যুবলীগের আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব মাস্ক পরে মিছিলে অংশ নিয়েছিলেন।

এদিকে কুষ্টিয়ার গোয়েন্দা শাখার তথ্য মতে জানা গিয়েছে, সকালে মোটরসাইকেলে মাস্ক পরে শহরের ছয় রাস্তার মোড় থেকে ১০ জন দিনমজুরকে কাজ দেয়ার নামে ভাড়া করে নিয়ে যাওয়া হয়।

এক সিসি টিভি ফুটেজে দেখা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের পিটিআই রোডের বাসার সামনে মসজিদের গলিতে ওই দিন মজুরদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের হাতে ঝুড়ি ও কোদাল ছিল।

দিনমজুররা জানান, ৬০০ টাকা দিন হাজিরা দেয়ার কথা বলে দুজন তাদের ভাড়া করে। তিন ট্রাক বালি ফেলা কাজের চুক্তিতে নিয়ে যান। এরপর কৌশলে কুষ্টিয়া শহর যুবলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ স্লোগানে মিছিল করায় তারা।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং কয়েকজন দিনমজুরকে আটক করে। তবে পালিয়ে যায় যুবলীগ নেতা সজিবসহ বাকি মুখোশধারী কর্মীরা। মিছিল থেকে শ্রমিকদের আটকের বিষয়টি কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন নিশ্চিত করেন। তিনি বলেন, যাদের আটক করা হয়েছে, তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

দিনমজুর ভাড়া করে যুবলীগের মিছিল, কোদাল-ঝুড়িসহ আটক ১০

আপডেট সময় ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫