ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

আমাদের আর কোনো বিদেশি বাহিনী দরকার নেই: ইরাকি প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি বলেছেন, তার দেশে আর আন্তর্জাতিক জোট বাহিনীর উপস্থিতির প্রয়োজন নেই। আগামী ৩০ সেপ্টেম্বর এসব বাহিনীর ইরাক ত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হবে।

শনিবার (২২ আগস্ট) তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস’র বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাগদাদের অনুরোধে আন্তর্জাতিক জোট ইরাকে প্রবেশ করেছিল। কিন্তু বর্তমানে দেশে আপেক্ষিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে এবং ইরাকের নিরাপত্তা বাহিনীর সক্ষমতাও বেড়েছে। ফলে এখন আর বিদেশি জোট বাহিনীর উপস্থিতির প্রয়োজন নেই।

ইরাকের জাতীয় সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করে আমিদি বলেন, কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। ইরাকের মাটিকে অন্য দেশের ওপর হামলার ঘাঁটিতে পরিণত করতেও দেওয়া হবে না।

সম্প্রতি ইরানের সংসদ স্পিকার ড. মোহাম্মদ বাকের কলিবফের ইরাক সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইরানি পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও পুনর্বিন্যাসসংক্রান্ত কিছু বার্তা ইরানে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সব সমস্যার সমাধানে এগিয়ে যাচ্ছে। সরকার বর্তমানে নিরাপত্তা ও অর্থনীতি—এই দুটি বড় চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দিয়ে কাজ করছে এবং অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সূত্র: এএনআই, পার্সটুডে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি

আমাদের আর কোনো বিদেশি বাহিনী দরকার নেই: ইরাকি প্রেসিডেন্ট

আপডেট সময় ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬