ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সিরাজগঞ্জে জিয়া মঞ্চের আহ্বায়ক এর বাড়ি থেকে সরকারি চাল জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৭০২ বার পড়া হয়েছে

আল ইমরান মনু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা প্রশাসনের অভিযানে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি (VWB) কর্মসূচির জন্য বরাদ্দকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে। রোববার (১ জুন) দিবাগত রাত ৯টা থেকে রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত অভিযানে উপজেলার ঘোরজান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রাম থেকে “জিয়া মঞ্চের চৌহালী উপজেলা শাখার আহবায়ক” মো. শরিফ খান এর বাড়ি থেকে ৬৫ বস্তা, জাহাঙ্গীর আলম এর পরিত্যক্ত ঘর থেকে ৭০ বস্তা এবং মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৭৫ বস্তা সহ মোট ২১০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক বাজার মুল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্য ও আনসার বাহিনীর সদস্যগণ।

জব্দকৃত চালের বস্তায় ভিডব্লিউবি কর্মসূচির সরকারি সিল দেখে নিশ্চিত হয় যে, এ চাল নারী উপকারভোগীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও মো. মোহাম্মদ আলী নামের একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চৌহালী থানার ওসি আব্দুল বারিক বলেন- এই চালের ব্যপারে গোপন সংবাদ পাই পরে ইউএনও মহোদয়কে অবগত করলে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোহাম্মদ আলী নামে একজনকে আটক করা হয় এবং তার বাড়ি থেকে ৭৫ বস্তা, মৃত কুরবান আলীর ছেলে জাহাঙ্গীর আলম এর পরিত্যক্ত ঘর থেকে ৭০ বস্তা, শাহজাহান সরদার এর ছেলে শরিফ খান এর ঘর থেকে ৬৫ বস্তা সহ মোট ২১০ বস্তা চাল জব্দ করা হয়। আটাককৃত মোহাম্মদ আলীর ভাষ্যমতে এই চালগুলো জিয়া মঞ্চের চৌহালী উপজেলা শাখার আহবায়ক শরিফ এবং ঘোড়জান ইউপি চেয়ারম্যান রোমজান আলীর ভাগনে ও ইউপি উদ্যোক্তা মো. সবুজ ওরফে সূর্য কালোবাজারির মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছে।

এ ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, “চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ”তিনি আরও জানান, অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস

সিরাজগঞ্জে জিয়া মঞ্চের আহ্বায়ক এর বাড়ি থেকে সরকারি চাল জব্দ

আপডেট সময় ০৯:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫