ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ ‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো! আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি ‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার

বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতেও দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করেছে বিএনপি, এবারও তা পারবে। তবে সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের অকুতোভয় সৈনিক। ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।’ তিনি জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান অক্ষুণ্ণ রেখে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে শহরের সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের জন্য ‘ফ্রি ওয়াই-ফাই’ সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলায় আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতা, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আন্দোলনের আহত যোদ্ধারাও উপস্থিত ছিলেন। জেলা বিএনপির নেতারা জানান, শহীদদের আত্মত্যাগ তরুণ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান

আপডেট সময় ০৭:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫