ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম

রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালী এলাকায় ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে মহাখালী টার্মিনালের মূল সড়কে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল বেলায় ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় তারা একটি মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টা করছিলেন বলে জানা যায়। কর্মসূচিতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়।

একপর্যায়ে সেখানে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন— মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) এবং শামীম হোসেন (৪৮)।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তাদের কর্মসূচি ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত যাচাই করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা

রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

আপডেট সময় ০২:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬