বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষের দুর্ভোগ লাঘব এবং জনগণের পাশে দাঁড়াতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে বরণ করে নিতে কত মানুষের উপস্থিতি হবে, তা ধারণার বাইরে। সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢল নামবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের সব বড় নেতারই নিরাপত্তা ঝুঁকি থাকে, এটি অস্বাভাবিক নয়। বিএনপি তাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং সরকারকেও সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন তিনি। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে ফিরেছেন, তারেক রহমান এতদিন দেশে আসতে পারেননি।
দীর্ঘ ১৮ বছর পর অবশেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে সমবেত হয়েছেন।
ঢাকা
,
রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের
সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত
চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর…
শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি
গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের
বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস
ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’
জনগণের কষ্ট লাঘব করার জন্যই দেশে আসছেন তারেক রহমান: মির্জা আব্বাস
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ২৮০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























