ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর… শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান

‘সমঝোতার স্বার্থে আসন ছাড়তে হলেও কাজের স্পৃহা ও গতি ধরে রাখতে হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ ও জাতির স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “তিনশ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সমঝোতার স্বার্থে কোনো আসন ছাড়তে হলেও সেই আসনে কাজের স্পৃহা ও গতি পূর্ণমাত্রায় ধরে রাখতে হবে।”

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থার প্রতিবাদ এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি। তিনি বলেন, “ইনশাআল্লাহ, এই মহাসমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।”

অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও অধ্যাপক আশরাফ আলী আকন বক্তব্য দেন। এ ছাড়া যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

‘সমঝোতার স্বার্থে আসন ছাড়তে হলেও কাজের স্পৃহা ও গতি ধরে রাখতে হবে’

আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫