ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’ শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সমঝোতার স্বার্থে আসন ছাড়তে হলেও কাজের স্পৃহা ও গতি ধরে রাখতে হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ ও জাতির স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “তিনশ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সমঝোতার স্বার্থে কোনো আসন ছাড়তে হলেও সেই আসনে কাজের স্পৃহা ও গতি পূর্ণমাত্রায় ধরে রাখতে হবে।”

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থার প্রতিবাদ এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি। তিনি বলেন, “ইনশাআল্লাহ, এই মহাসমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।”

অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও অধ্যাপক আশরাফ আলী আকন বক্তব্য দেন। এ ছাড়া যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

‘সমঝোতার স্বার্থে আসন ছাড়তে হলেও কাজের স্পৃহা ও গতি ধরে রাখতে হবে’

আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫