ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন

নুরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির হাসান মামুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিএনপি থেকে নির্বাচনে জোটবদ্ধ হয়ে মনোনয়ন দেয়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এতে করে এই আসনে মুখোমুখি অবস্থানে রয়েছেন নুরুল হক নুর ও হাসান মামুন।

জানা গেছে , গত ২৪ ডিসেম্বর পটুয়াখালী-৩ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনটিতে জোটের প্রার্থী হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম ঘোষণা করেন। এতে তৃণমূল বিএনপি নেতাকর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বর্ধিত সভার আয়োজন করেন।

সভায় এ আসনটিতে বিএনপির নেতাকর্মীরা ছাড় দিতে নারাজ জোটের প্রার্থীকে। পটুয়াখালী-৩ আসনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। হাসান মামুনের নেতৃত্বে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন নেতাকর্মীরা। তারা বলেন, আসনটি সবসময়ই ছিল আওয়ামী লীগের দখলে। গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘কেন্দ্র কিভাবে নমিনেশন দিছে তা আমরা জানি না। কিন্তু তৃণমূল বিএনপির সিদ্ধান্তে হাসান মামুন নির্বাচন করবে। মার্কা যাই হোক, আমরা হাসান মামুনের সঙ্গে আছি।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ছিলেন মনোনয়ন প্রত্যাশী। এই আসনটিতে হাসান মামুন ছাড়া বিএনপির অন্য কোনো শক্তিশালী প্রার্থী নেই। বর্ধিত সভায় টেলিফোনে বক্তব্য দেন হাসান মামুন। তিনি বলেন, ‘গত ৪৬ বছর এখানে বিএনপি কোনো সংসদ সদস্য পায়নি। তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সিদ্ধান্তে আমি নির্বাচন করব। এছাড়াও গলাচিপা-দশমিনার নেতাকর্মীরা কোনো জোটের প্রার্থীকে মানে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে রয়েছি। সেই বিজয়কে কাজে লাগিয়ে আমরা এই গলাচিপা-দশমিনাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’

এদিকে বিএনপি ও গণঅধিকার পরিষদ উভয় দলের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের পরে স্থানীয় সাংবাদিকদের সিদ্দিকুর রহমান বলেন, ‘পটুয়াখালী-৩ আসনের জননন্দিত নেতা হাসান মামুন। আমরা বিএনপির বাইরে কাউকে ভোট দেব না।’ এ নিউজ লেখা পর্যন্ত বিএনপির হাসান মামুনসহ নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের জন্য ঢাকায় অবস্থান করছিলেন। গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু বলেন, ‘গত বুধবার আমরা মনোনয়ন ফরম তুলেছি। আগামী ২৯ ডিসেম্বর আমরা মনোনয়ন ফরম জমা দেব। এ ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যের জন্য ফোন দিলে তিনি রিসিভ করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

নুরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির হাসান মামুন

আপডেট সময় ১১:১৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫