ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

এবার সদ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির দুই গুরুত্বপূর্ণ আলোচিত নেত্রী ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীন। বেশ কয়েকজন পদত্যাগের পাইপলাইনেও রয়েছেন বলে অনেকেই মনে করছেন। এদিকে এই পদত্যাগীদের দলে পেতে চাইছেন আমজনতার দলের মো. তারেক রহমান। আজ রবিবার আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান।

তারেক রহমান লেখেন, জামায়াতের জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে। আমাদের রাজনৈতিক ইতিহাসে, যুক্তি-তর্কের বিবাদ আছে, কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি আমাদের নেই। দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি দলের জন্য, কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করি নাই। নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি। তবে এনসিপি ঠিক কতটি আসন পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলে জানা গেছে।

এদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও রবিবার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন। তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাজনূভা জাবীন নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’

যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা: তারেক রহমান

আপডেট সময় ০৫:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫