ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য তুলে ধরা হয়।

তিনি বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, পাশাপাশি দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে এই মহাসমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আপডেট সময় ০৮:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫