ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩০৭৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগের পর তাকে ঘিরে বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়ালেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তাসনিম জারা।
এর আগে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই লক্ষ্যেই তিনি ভোটারের সমর্থন সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন।
রোববার সকাল থেকে শুরু হওয়া স্বাক্ষর সংগ্রহে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি ও তার অনুসারীরা। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের কমপক্ষে এক শতাংশের সমর্থন-সংবলিত স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়।
ঢাকা–৯ আসনটি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারাকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন তাসনিম

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

আপডেট সময় ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫