পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৭টা ২৮ মিনিটে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে পরীক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই দিনের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী।
ঢাকা
,
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো
দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী
নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার
ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই
নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি
পরীক্ষার্থীদের কথা বিবেচনায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ৩৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























