বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদসহ দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা ও সাবেক দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরই আলম সিদ্দিকীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালে প্রথমবার দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে আরও দুই দফা মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেও মেয়র পদে থাকার কারণে আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আমি আজ অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী
মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো
পরীমণির বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!
জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী
এটা লুটপাটের বাজেট: আমির হামজা
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন
খালেদা জিয়ার আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ৫৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























