ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’ জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান

ছাত্রদলের রাকিব কিংবা ঢাবির সভাপতি-সেক্রেটারিকে যত মানুষ চেনে, তার চেয়ে বেশি চেনে আবিদকে: জাকসু এজিএস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

এবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের সময় তারেক রহমানের ঠিক পেছনে ছিলেন ডাকসুর ভিপি প্রার্থী আবিদ, আর তার পেছনে অবস্থান করছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব। এই দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে—কেন রাকিবের আগে আবিদ, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি-সেক্রেটারির প্রটোকল ভেঙে আবিদ সামনে কেন।

এ ঘটনাকে ঘিরে কেউ কেউ অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দিলেও ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। এবার এ বিষয়ে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘তারেক রহমান যখন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যায় সেখানে তার পেছনে ছিল আবিদ। আবিদের পেছনে দাঁড়ানো ছিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব। এই ঘটনা দিয়ে বেশ সমালোচনা এমনকি অন্ত কোন্দল হতেও দেখা যায়। ‘কেনো রাকিবের আগে আবিদ’, ‘ঢাবি ছাত্রদলের সভাপতি- সেক্রেটারিকে না নিয়ে আবিদ কেনো সেখানে’ ইত্যাদি।

আমি মনে করি এটা তারেক রহমানের প্রজ্ঞা। তিনি ১৭ বছর বাহিরে ছিলেন। যথেষ্ট জ্ঞান এবং রাজনীতি বুঝে এসেছেন। বাংলাদেশের যত মানুষ কেন্দ্রীয় সভাপতি রাকিব কিংবা ঢাবির সভাপতি- সেক্রেটারিকে চেনে, তার থেকে কয়েক গুণ মানুষ আবিদকে চেনে ডাকসু নির্বাচনের কারণে। আবিদ কেবল আবিদ নয় এখন। তার অন্যান্য অনেক বিষয় নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু দিন শেষে সে ‘ডাকসু ভিপি প্রার্থী আবিদ’। তারেক রহমান তরুণদের টানতে চাচ্ছেন। ছাত্রসংসদ নির্বাচন করা ছাত্রদলের প্যানেলের বাকিদেরকেও হয়তো কাছে টানবেন। উচিতও তাদের এখন থেকে নার্সিং করে ভবিষ্যতে নেতা হিসেবে তৈরি করা।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

ছাত্রদলের রাকিব কিংবা ঢাবির সভাপতি-সেক্রেটারিকে যত মানুষ চেনে, তার চেয়ে বেশি চেনে আবিদকে: জাকসু এজিএস

আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬