৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এক সংবাদমাধ্যমকে আমিনুল হক বলেন,
‘মুস্তাফিজের সঙ্গে যা করা হলো, সেটি কেবল একটি খেলোয়াড়ি সিদ্ধান্ত নয়। এটি গভীর উদ্বেগের বিষয়। যদি একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে যখন পুরো দল ভারতের মাটিতে খেলবে, তখন তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে?’
বিষয়টি গুরুত্ব দিয়ে বিসিসিআইয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি। সাবেক জাতীয় দলের এই গোলরক্ষক বলেন,
‘এই শঙ্কার জায়গা কীভাবে দ্রুত কাটিয়ে ওঠা যায়, সেটি বিসিবি ও সরকারের দায়িত্বপ্রাপ্তদের ওপর ছেড়ে দিলাম। দ্রুত সময়ের মধ্যে আলোচনা করে একটি কার্যকর সমাধান বের করা জরুরি।’
উল্লেখ্য, ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দলটিতে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশি এই বাঁহাতি পেসারের খেলা ও নিরাপত্তা নিয়ে নানা শঙ্কা তৈরি হয়।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কিছু রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও গোষ্ঠী দীর্ঘদিন ধরেই কলকাতার সমালোচনা করে আসছিল। মুস্তাফিজকে দলে নেওয়ায় ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে দলটির মালিক শাহরুখ খানকেও কটূক্তির মুখে পড়তে হয়।
চাপের মুখে শেষ পর্যন্ত বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। পরে এক বিবৃতিতে বাংলাদেশি পেসারকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা কর্তৃপক্ষ।
এই ঘটনার পর আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়াঙ্গনে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট
আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে
‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা
এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা
ফুটবল খেলা হারাম নাকি জায়েজ—জানালেন ডা. জাকির নায়েক
সর্বোচ্চ যাকাত সংগ্রহে প্রথম হয়েছেন ঢাকা জেলা প্রশাসক
বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার
জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল
‘ভারত মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিশ্বকাপ দলগুলোকে কিভাবে দেবে’
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- ৩৪৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























