ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’ জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান

যারা ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত চাইবেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে: তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

যারা ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত চাইবেন, তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। একইসঙ্গে তিনি তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন। তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন জানিয়ে তিনি বলেন, “মনোনয়ন বাতিলের বিষয়ে আপিলে বলার মতো শক্ত আইনি যুক্তি ও অতীতের নজির রয়েছে।” তাসনিম জারা বলেন, “মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তিত হচ্ছেন—আমি নির্বাচন করতে পারব কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বো।” তিনি সমর্থকদের নিরাশ না হওয়ার অনুরোধও জানান।

ভিডিওবার্তায় ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার সময়ই জানিয়েছিলেন—এনসিপি ছেড়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের কারণে কেউ যদি অনুদানের টাকা ফেরত চান, তাহলে তা ফেরত দেওয়া হবে। এ পর্যন্ত বিকাশের মাধ্যমে টাকা পাঠানো ২০৫ জন অনুদান ফেরত চেয়েছেন এবং তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।” তিনি আরও বলেন, যারা এখনও টাকা ফেরত চাননি, “তাদের জন্য একটি ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে। যারা যারা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকের টাকা ফেরত যাবে—এ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তিনি মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন। তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পালন করছিলেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপরই ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

যারা ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত চাইবেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে: তাসনিম জারা

আপডেট সময় ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬