ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ইরানের নারীরাও রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবে, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইয়াবার নামে বিক্রি হচ্ছে ঙের প্রলেপ দেওয়া জন্মনিয়ন্ত্রণ বড়ি মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ চট্টগ্রামের মানুষ সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ: মাওলানা আতাউল

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত ‘যুদ্ধাপরাধের’ মূল পরিকল্পনাকারীদের বিচার করবে ইরান এবং এই বিচার নিশ্চিতের দাবি থেকে তেহরান কখনো সরবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আরাগচি গুতেরেসকে বলেন, ‘ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও সিয়নবাদী সরকারের যুদ্ধাপরাধের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহিতা, শাস্তি প্রদান এবং ন্যায়বিচার দাবির অবস্থান থেকে কখনোই সরে দাঁড়াবে না।’

জাতিসংঘের মহাসচিব গুতেরেস উভয় পক্ষকেই সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তবে জবাবে আরাগচি মন্তব্য করেন, বিগত এক দশকে যুক্তরাষ্ট্র বারবার কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

আপডেট সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬