ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি প্রার্থীর বাসায় পাঠানো হলো চিঠি ও কাফনের কাপড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২১৮৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ‘ব্যাটালিয়ন-৭১’ পরিচয়ে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

চিঠির নিচে লেখা রয়েছে— মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার। জিডিতে শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, আমি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি ইতিপূর্বে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ রবিবার সকাল ৯টার দিকে আমার বাড়িতে উখিয়া ডাক বিভাগের একজন পিয়ন অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদের পাঠানো আমার নাম ঠিকানা লেখা একটি চিঠি নিয়ে আসেন।

চিঠিটি খুলে দেখতে পাই, আমাকে উদ্দেশ্য করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য লেখা রয়েছে এবং চিঠির পেছনে পৃষ্ঠায় একটি সাদা কাপড়ের ঠুকরো (যা-কাফনের কাপড় হিসাবে বুঝানো হয়েছে)। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ থেকে বিরত থাকি। অন্যথায় আমার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি প্রার্থীর বাসায় পাঠানো হলো চিঠি ও কাফনের কাপড়

আপডেট সময় ০৩:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬