আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চুক্তির আওতায় বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর দিনক্ষণ ঘোষণা করেন। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে, যা প্রতি বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।
সূচি অনুযায়ী, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় অবতরণ করবে ভোর ৪টা ২০ মিনিটে।
নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রুর মাধ্যমে পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ঢাকা
,
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
বিশেষ অভিযানে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’র ৮ সদস্য নিহত
ইউরোপীয় দেশগুলোয় ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!
আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- ৩৯২৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























