ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা করে রেস্তোরাঁ কর্মী মিলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় দশম শ্রেণির ছাত্রীর গলাকেটে হত্যার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গ্রেপ্তার মিলন মল্লিক। র‌্যাব-৩ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানায়, সে নিহত ফাতেমা আক্তার লিলিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল।

এদিকে র‌্যাব জানিয়েছে, মিলন ও লিলির মধ্যে সুসম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে মিলন তার প্রেমের অনুভূতি প্রকাশ করত। লিলির পরিবার যখন বাসা থেকে গ্রামের বাড়িতে যেতো, তখন মিলন তাকে নিয়ে পালিয়ে যাবার পরিকল্পনা করেছিল।

এর আগে গত ১০ জানুয়ারি দুপুর ২টা ২৫ মিনিটে বাসায় একা থাকা অবস্থায় মিলন লিলিকে পালানোর প্রস্তাব দেয়। কিন্তু লিলি তার প্রস্তাবে রাজি হয়নি এবং জানিয়েছিল সে কর্মচারীর সঙ্গে যাবে না। এরপর মিলন ক্ষিপ্ত হয়ে গলাকেটে তাকে হত্যা করে।

লিলির বয়স প্রায় ১৬ বছর। সে হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারের সাথে দক্ষিণ বনশ্রীর বাসায় থাকত। হত্যাকাণ্ডের সময় তার বাবা-মা এক আত্মীয়ের বাসায়, আর বড় বোন জিমে ছিল। বিকেলে বাড়ি ফিরে তার বোন লিলির মৃতদেহ পেয়ে পুলিশকে খবর দেয়।

এদিকে র‌্যাব সোমবার গ্রেপ্তার মিলনকে বাগেরহাট সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। লিলির পরিবার খিলগাঁও থানায় মিলনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। র‌্যাব আরো জানায়, হত্যাকাণ্ডের পেছনের পুরো রহস্য জানতে তারা বিস্তর তদন্ত চালিয়ে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা করে রেস্তোরাঁ কর্মী মিলন

আপডেট সময় ১২:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬