ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই একদিনের বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের ইমামের সরকারি ভাতা নিজ নামে নিলেন জামায়াত নেতা সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

বেগম জিয়ার জন্য ষাঁড় নিয়ে ঢাকায় গিয়েছিলেন সোহাগ, শেষমেশ ফিরে এলেও খুশি মনেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ২০২১ বার পড়া হয়েছে

ঈদুল আযহা উপলক্ষে নিজের ছয় বছর ধরে লালন-পালন করা শখের ষাঁড় ‘কালো মানিক’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় গিয়েছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা। ষাঁড়টি তার অনেক যত্নে বড় করে তোলা একটি বিশেষ পশু, যা তিনি বিশেষ কাউকে উপহার দিতে চেয়েছিলেন – আর সেই মানুষটি ছিলেন বেগম জিয়া।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে পৌঁছান সোহাগ মৃধা। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে জিসানসহ আরও চারজন সফরসঙ্গী।

সেখানে তারা ফিরোজায় প্রবেশের সুযোগ পান এবং চেয়ারপারসনের পক্ষ থেকে আন্তরিক আতিথেয়তা গ্রহণ করেন। খালেদা জিয়ার পক্ষ থেকে তাদের জন্য ঈদের উপহারও প্রদান করা হয়। যদিও শেষ পর্যন্ত ‘কালো মানিক’ নামের ষাঁড়টি গ্রহণ করা হয়নি এবং সোহাগ মৃধাকে সেটি নিয়ে ফিরে যেতে হয়েছে, তবুও তিনি ও তার পরিবার বেশ খুশি।

সোহাগ মৃধা জানান, “আমি খুব আবেগ নিয়ে এই ষাঁড়টি খালেদা জিয়ার জন্য এনেছিলাম। যদিও সেটি রাখা হয়নি, তবুও ফিরোজায় আমাদের যেভাবে আপ্যায়ন করা হয়েছে এবং উপহার দেওয়া হয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ। এই স্মৃতি সারাজীবন মনে রাখব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স

বেগম জিয়ার জন্য ষাঁড় নিয়ে ঢাকায় গিয়েছিলেন সোহাগ, শেষমেশ ফিরে এলেও খুশি মনেই

আপডেট সময় ০৭:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫