ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন যুক্তরাষ্ট্রের চাপ মুসলিম দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়াচ্ছে: পেজেশকিয়ান ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন

রাষ্ট্রপতি ও অধ্যাপক ইউনূসের সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) দুপুরে সস্ত্রীক বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি। সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই সাক্ষাতের তথ্য জানানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, সেনাপ্রধানের এই সাক্ষাৎ ঈদের আনন্দ ভাগাভাগির একটি সৌজন্যমূলক প্রয়াস ছিল।

এদিন দুপুরেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরেকটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি সস্ত্রীক সাক্ষাৎ করেন দেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এই সাক্ষাৎেও ঈদ শুভেচ্ছা বিনিময় হয় এবং উভয়ের মধ্যে কিছু সময় বন্ধুসুলভ আলোচনা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

রাষ্ট্রপতি ও অধ্যাপক ইউনূসের সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আপডেট সময় ০৮:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫