ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই একদিনের বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের ইমামের সরকারি ভাতা নিজ নামে নিলেন জামায়াত নেতা সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি

লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৮৮৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (২৫) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (৭ জুন) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হত্যার পর থেকেই অভিযুক্ত হাসিবুল পলাতক রয়েছে।

নিহত এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ও কলহ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা পাটগ্রাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত হাসিবুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ

লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

আপডেট সময় ০৮:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫