ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

“ঈদে ‘তাণ্ডব’ হাউজফুল হলেও ময়মনসিংহের ছায়াবাণী সিনেমাহলে ঘটল ভাঙচুর ও লুটপাটের ঘটনা”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

ঈদের দিনে মুক্তি পাওয়া শাকিব খানের ছবি ‘তাণ্ডব’ প্রতিক্ষিত হওয়ায় প্রায় সব শো হাউজফুল হয়েছে এবং দর্শকরা শাকিবের অভিনয়কে প্রশংসায় ভাসিয়েছেন। প্রেক্ষাগৃহগুলোতে উৎসবের আমেজ বিরাজ করলেও, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

শনিবার (৭ জুন) বিকালে সি কে ঘোষ রোডের এই পুরনো হলটিতে ছবির শেষ দিকে হঠাৎ স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর ও লুটপাট চালায়। চলতি শো’র সময় কারিগরি সমস্যার কারণে সিনেমা বন্ধ হয়ে গেলে দর্শকরা চেয়ার, পোস্টার, আসন ও টিকিট কাউন্টারের দরজা-জানালা ভাঙচুর শুরু করেন। ৬টা থেকে ৭টা পর্যন্ত শো বন্ধ রাখা হয়।

ময়মনসিংহ মহানগর পুলিশের এএসআই মো. রাসেল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, “সমস্যা হতে পারে, তবে আইন নিজের হাতে নেওয়া উচিত নয়।”

২০০২ সালের বোমা হামলা ও মানহীন সিনেমার কারণে ময়মনসিংহের অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে শুধুমাত্র ছায়াবাণী হল টিকে আছে। সাধারণত দর্শকশূন্য থাকা এই হল ঈদের সময়ে ‘তাণ্ডব’ ছবির কারণে দর্শক বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের সামাল দিতে কঠিন হয়ে পড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

“ঈদে ‘তাণ্ডব’ হাউজফুল হলেও ময়মনসিংহের ছায়াবাণী সিনেমাহলে ঘটল ভাঙচুর ও লুটপাটের ঘটনা”

আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫