ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী ‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন

যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন হবে না। তবে উপজেলা পর্যায়ে দল থেকে প্রার্থীকে সমর্থন দেয়া হবে।

ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ প্রসঙ্গে শাহে আলম বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে অতীতের মতো ভবিষ্যতেও যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করবে। বিশেষ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহী বলে জানান তিনি।

ব্রিটিশ হাই কমিশনার বলেন, ‘জাতীয় নগর উন্নয়ন নীতিপ্রণয়ন করতেযুক্তরাজ্য ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে। দীর্ঘদিনের অংশীদারিত্ব থেকে অর্জিত শিক্ষা নিয়ে ভবিষ্যতে কীভাবে একসাথে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম

যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম

আপডেট সময় ০২:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬