ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী ‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন

গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গত ১৭ বছরে টেলিভিশন ও সংবাদপত্র থাকলেও মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বিরোধী মত প্রকাশের পথ সংকুচিত হয়ে গেলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ছিল তাদের কথা বলার একটি জায়গা। সে সময় প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, আওয়ামী লীগ কখনো স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ পরিত্যাগ করেনি। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা, সংবাদপত্র বন্ধ করে দেওয়া এবং মানুষের কথা বলার ও মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, গত ১৭ বছরে তারই নতুন সংস্করণ দেখা গেছে।

তিনি বলেন, গত ১৭ বছরে টেলিভিশন ও সংবাদপত্র থাকলেও মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের জন্য। এর বাইরে যারা কথা বলার চেষ্টা করেছেন, তাদের কেউ গুমের শিকার হয়েছেন, আবার কেউ কারাগারে যেতে বাধ্য হয়েছেন।

গণমাধ্যম ও টকশোগুলোও বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। যারা বিভিন্ন পর্যায়ে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছেন, তারা সে সময়ের পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা জানেন বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া গণতন্ত্রকে বিকশিত করতে এবং আইনের শাসন নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলেও জানান রুহুল কবির রিজভী। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম

গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

আপডেট সময় ০২:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬