ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই কক্সবাজারের লেফটেন্যান্ট নির্জন হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য ভারতের প্রধান বিচারপতির, ক্ষোভে যুবক বানালো ‘ককরোচ জনতা পার্টি’ আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগীরা! সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করলো বিজেপি নেতা

বরিশালে ফয়জুল করিমের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার করলো জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করল জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

এদিকে প্রার্থীতা প্রত্যাহার করে সাংবাদিকদের প্র‍শ্নের জবাবে মুয়াযযম হোসেন হেলাল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশে চরমোনাইয়ের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সকলে মিলে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে সকলে স্বাধীন মতামত প্রদান করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে জামায়াতের নেতাকর্মীদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে সেখানে, প্রার্থীতা প্র‍ত্যাহার কিছুই নয়। এই ছোট ত্যাগের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ হবে সকলের।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টা অব্দি জামায়াতে ইসলামীসহ বরিশালের মোট তিনটি আসনের চারজন প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন। প্র‍সঙ্গত, এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান

বরিশালে ফয়জুল করিমের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার করলো জামায়াতে ইসলামী

আপডেট সময় ০৪:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬