ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বিরোধী দল হওয়ার মত যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট। গণঅধিকার পরিষদ ত্যাগ করে আসা বিএনপি নেতা রাশেদ খান বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পরবেএই পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে। কারণ তাদের হীনমন্যতা আছে। সেটি হলো ৭১। ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না।’ 

রাশেদ খান বলেন, ‘কখনো রাষ্ট্রযন্ত্রও তাদের সমর্থন দেবে না। কারণ দেশের স্বাধীনতা যারা চায়নি, রাষ্ট্রযন্ত্র তাদেরকে সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি মনে করে। আর এ কারণেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা প্রকৃত বিরোধী দল হয়ে ওঠা জামায়াতের জন্য বড্ড চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জামায়াত কখনোই নিতে পারবে না।’ 

গণঅধিকার পরিষদ ছেড়ে আসা এই বিএনপি নেতা বলেন, ‘কারণ জামায়াত জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে যাদের ৭১ এ ভূমিকা আছে, সেই জনগোষ্ঠী যেকোনো মূল্য এক হয়ে জামায়াতে ঠেকাও ভূমিকায় অবতীর্ণ হবে। তখন জামায়াত পুরোপুরি বিনাস হয়ে যাবে। এই আশঙ্কা সম্পর্কে জামায়াতও জানে। যে কারণে ক্ষমতার ফেয়ার শেয়ারের জন্য তারা মাঝেমধ্যে ফণা তুলবে, আবার বাস্তবতা বুঝে কৌশলী হবে। এর বাইরে জামায়াতের কিছু করার নেই।

প্রসঙ্গত, গণঅধিকার পরিষদ ছেড়ে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে ভোট করে হেরে যান। কোটা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশেদের। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান

আপডেট সময় ০৩:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬