ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত পলক জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই একদিনের বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের

গুম-খুনের বিচার করবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে”—পল্লবীতে আমিনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গুম, খুন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে বিএনপি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে।

রোববার (৮ জুন), ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম ও রাজনৈতিক সহিংসতায় নিহত নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

এ সময় আমিনুল হক পল্লবীর বাসিন্দা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

পরে তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত পল্লবী থানা শ্রমিকদলের সহ-সভাপতি বিল্লাল গাজীর বাসায় যান। সেখানে বিল্লালের মায়ের কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমিনুল হক সেখানে নিহত বিল্লালের সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

এই মানবিক কর্মসূচির মাধ্যমে বিএনপি গুম ও রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত পলক

গুম-খুনের বিচার করবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে”—পল্লবীতে আমিনুল হক

আপডেট সময় ১০:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫