ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা

বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, হুইলচেয়ারে করে বিমানবন্দরে উপস্থিতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১২২৭ বার পড়া হয়েছে

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ফ্লাইট থেকে তাকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয়, তখন তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত ১টা ৪৫ মিনিটে আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছান। তবে রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তিনি হুইলচেয়ারে বসে অপেক্ষা করছিলেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ৮ মে গভীর রাতে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন

এদিকে, দেশে ফেরার এই সময়ে আবদুল হামিদকে ঘিরে আবারও আলোচনায় এসেছে একটি হত্যা মামলার বিষয়। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরও উল্লেখযোগ্যভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

তার দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট

বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, হুইলচেয়ারে করে বিমানবন্দরে উপস্থিতি

আপডেট সময় ০৭:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫