ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন ইরানকে চাপে রাখতে এবার হরমুজে মার্কিন ‘এসকর্ট’ মিশন

চাঁদাবাজি ও মাদক নির্মূলে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিলেন ব্যারিস্টার মাহাবুবুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

আলাউদ্দীন রাইয়ান:

বরগুনার পাথরঘাটা উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার মাহাবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাথরঘাটা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নবাগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৫ মে) বিকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট বাজারে বিএনপি অফিস কার্যালয়ে ফুলের শুভেচ্ছার মাধ্যমে ছাত্রদলের নের্তৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ব্যারিস্টার মাহাবুবুর রহমান উপজেলার নতুন কমিটির সভাপতি কে,এম হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরিফসহ সবাইকে শুভেচ্ছা দিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সেই সাথে তিনি বলেন, ছাত্র ইউনিটি সমাজের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন এই ছাত্রসমাজ। ছাত্রদের কারণেই বহু প্রতিক্ষার পরে এদেশের সাধারণ মানুষ মুক্তি পেয়েছে এক দানব সরকারের হাত থেকে। আপনারা ছাত্রদল, সেই আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। আপনারা ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ। আপনাদের মাধ্যমেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর গ্রামে এসে দেখছি, ছাত্র ও যুব সমাজের বড় একটি অংশ মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে। এসব নির্মূলের বিষয়ে আপনাদের কঠোর উদ্যোগ নিতে হবে। একটি সমৃদ্ধশালী দেশ গড়তে হলে ছাত্রদের এগিয়ে আসতে হবে। তাই আপনারা সুন্দর বাংলাদেশ গড়তে, দেশকে এগিয়ে নিতে কাজ করুন।

ব্যারিস্টার মাহাবুবুর রহমান বলেন, আপানরা শুধু রাজনীতি করলেই হবে না। রাজনীতির পাশাপাশি ভালো পড়াশুনাও করতে হবে। বেশি বেশি বই পড়তে হবে। মাহাত্মা গান্ধী, লেনসন মেন্ডলা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নেতাদের জীবনী পড়তে হবে। তাদের রাজনৈতিক চেতনা ও দেশ প্রেমের আদর্শকে ধারণ করতে হবে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চরদুয়ানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিনসহ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির, পাথরঘাটা উপজেলা যুব দলের আহ্বায়ক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রনি, পাথরঘাটা উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ও জেলা-উপজেলার বহু নেতাকর্মী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’

চাঁদাবাজি ও মাদক নির্মূলে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিলেন ব্যারিস্টার মাহাবুবুর রহমান

আপডেট সময় ০৬:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫