ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন আর এ নিয়ে সরগরম এখন দেশের প্রতিটি অঙ্গন। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবিসবার মুখে মুখে এখন চলছে ভোটের আলোচনা। এদিকে বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে। এবার ভোট নিয়ে মন্তব্য করেছেন লোকসংগীতের মহাতারকা খ্যাত এ শিল্পী। সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি ভোটবিষয়ক একটি পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেন, ‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। আর তার এ মন্তব্যের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে আসছে নানা মন্তব্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। এ ছাড়া বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন কুদ্দুস বয়াতি।

নির্মাতা শিহাব শাহীন কুদ্দুস বয়াতির পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, হালাল গান। আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়াএই দিন, দিন না আরো দিন আছেশিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি লাভ করেন।

এছাড়া কোভিড১৯ রোগের প্রাদুর্ভাবকালীন ব্র্যাকের পক্ষ থেকে তিনি জাইনা চলেন, মাইনা চলেন গানে অংশ নেন। এখন পর্যন্ত কদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপণচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত রাজীবপুর গ্রামে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

আপডেট সময় ০১:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬