ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে তার বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে তার সাথে রুমা আক্তার নামের এক বিবাহবহির্ভূত সম্পর্ক নারীকে আটক করা হয়। এসময় তার বসতঘরে তল্লাশি চালানো হলে পিস্তল কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে তার সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করা হলে, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের পুলিশি হেফাজতে দেয়া হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তার সাথে যে নারী রয়েছেন ওনার পরিবার বলছেন তারা বিয়ে করেছেন, তাই সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

আপডেট সময় ০১:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬