ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও ১১–দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গণনা সম্পন্ন হওয়া ৫০টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. তাহের পেয়েছেন ৬৭ হাজার ২৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬০৯ ভোট।
ফলে দেখা যাচ্ছে, ডা. তাহের চার-প্রতিদ্বন্দ্বী প্রতীক থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং বাকি কেন্দ্রের ফলাফলের ওপর প্রার্থী ও সমর্থকদের নজর রয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























