ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

কোরবানির ঈদের আগে ব্যাপক আলোচনায় আসা দেশের একটি খামারের অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায় অবহেলার শিকার হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে।

একসময় খামারে অতিযত্নে রাখা এবং বাহ্যিক সৌন্দর্যের কারণে আলোচনায় আসা এই বিরল মহিষটি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অবিক্রীত থেকে যায়। পরে জনসাধারণের আগ্রহের কারণে এটি চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পর থেকেই প্রাণীটির যত্ন-পরিচর্যা কমে গেছে বলে দাবি করছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও পোস্টে বলা হচ্ছে, আগের তুলনায় মহিষটির শরীরের পরিচর্যা কমে যাওয়ায় তার স্বাভাবিক সৌন্দর্য ও উজ্জ্বলতা নষ্ট হচ্ছে। অনেকে অভিযোগ করছেন, চিড়িয়াখানায় স্থানান্তরের পর এটি আগের মতো নিয়মিত যত্ন পাচ্ছে না।

বাবু দেওয়ান নামের এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার পোস্টে লেখেন, খামারে থাকার সময় নিয়মিত গোসল, খাবার ও পরিচর্যার কারণে মহিষটির চেহারা ছিল অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু বর্তমানে চিড়িয়াখানায় আসার পর তার সেই সৌন্দর্য হারিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও দাবি করেন, যথাযথ ব্যবস্থাপনা ও পরিচর্যার অভাবে অল্প সময়ের মধ্যেই প্রাণীটির শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বিষয়টি নিয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তবে এ বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, বিরল প্রাণীটির সঠিক সংরক্ষণ ও যত্ন নিশ্চিত করা জরুরি, যাতে এটি সুস্থ অবস্থায় রাখা যায় এবং জনসাধারণও তা দেখতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট!

আপডেট সময় ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬