ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির এক জুলাইযোদ্ধার বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন: সংসদে এমপি কামরুজ্জামান সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

“শেখ হাসিনার বিষয়ে মোদি কোনো সহায়তা করেননি”—চ্যাথাম হাউসে অভিযোগ ইউনূসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে বুধবার দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, গত এপ্রিল মাসে ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় মোদির সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ‘চুপ থাকার’ আহ্বান জানাতে মোদিকে অনুরোধ করেন। কিন্তু মোদি এ বিষয়ে কিছু না করে সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেন। ড. ইউনূস বলেন, “এটা বিস্ফোরক পরিস্থিতি, আর আপনি সেটা সোশ্যাল মিডিয়ার কাঁধে চাপিয়ে দায় এড়াতে পারেন না।”

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন দমনের সময় প্রায় ১,৪০০ মানুষ হত্যার অভিযোগ রয়েছে, যার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। শেখ হাসিনাকে তলবও করা হয়েছে, এবং তিনি সাড়া না দিলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানান ইউনূস।

বর্তমানে শেখ হাসিনা দিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তিনি।

ড. ইউনূস বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে, তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভুয়া সংবাদ প্রকাশের কারণে সেই চেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি এসব সংবাদ নাকি ভারতীয় নীতিনির্ধারকদের নির্দেশে প্রকাশ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

“শেখ হাসিনার বিষয়ে মোদি কোনো সহায়তা করেননি”—চ্যাথাম হাউসে অভিযোগ ইউনূসের

আপডেট সময় ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫