ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ এনসিপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার মেহরাব হোসেন অপি মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ ঢাকা কলেজ প্রশাসনের ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ

তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

সাতক্ষীরার আশাশুনিতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় রজব আলী সরদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পিতা। এর আগে সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত রজব আলী সরদার (৫৫) ওই গ্রামের মৃত মুনছুর আলী সরদারের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ওই স্কুলছাত্রী প্রতিদিন সকালে প্রতিবেশী আব্দুস সবুর সানার বাড়িতে আরবী পড়তে যায়।

প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে আরবী পড়া শেষে বাড়ি আসার সময় পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা রজব আলীর বাড়ির পাশে পৌঁছালে সে তাকে একা পেয়ে ২০ টাকার নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে কোলে তুলে নিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। বাড়িতে লোকজন না থাকার সুবাদে রজব আলী ঘরের দরজা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে রজব আলীর ছোট ভাইয়ের স্ত্রী ঝরনা খাতুন টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এসময় লম্পট রজব আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে উপস্থিত উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে আশাশুনি থানার এস আই রাজীব মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। (মামলা নং-৫, তারিখ- ১০-০৩-২০২৬)। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি

তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

আপডেট সময় ১০:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬