ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

নড়াইলের লোহাগড়ায় গরু চুরির অভিযোগে বিএনপি নেতা রফিকুল বিশ্বাস গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগে বিএনপি নেতা মো. রফিকুল বিশ্বাস (৩৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বসুপুটি গ্রামের গোপাল নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করা হয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে গ্রামবাসী ধাওয়া দিলে চোরচক্র পালিয়ে যায় এবং একটি গরু উদ্ধার করা হয়।

ঘটনার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজে কয়েকজন মুখোশধারীকে দেশীয় অস্ত্র হাতে গরু নিয়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। বাড়ির লোকজন বাধা দিলে তাদের গুলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. আব্দুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি:) মো. তারেক রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ওসি আব্দুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

নড়াইলের লোহাগড়ায় গরু চুরির অভিযোগে বিএনপি নেতা রফিকুল বিশ্বাস গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬